1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 10:47 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

আমতলীতে দুর্গাপূজা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান ডিআইজির

  • Update Time : Thursday, October 15, 2026

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়া এবং উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার। একই সঙ্গে পূজামণ্ডপে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর আমতলী উপজেলায় ১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এ সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়বে। শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরাও পূজামণ্ডপে আসবেন। তাঁদের নিরাপদ চলাচল ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো গোষ্ঠী উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। তাই এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা স্থানীয় থানা-পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন ডিআইজি।

আমতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বিপিএম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং গুলিশাখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মাঝি প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী হাসান রাকিব, উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিল্টু পাল, জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল্লাহ নাসির, হায়াতুজ্জামান মিরাজ, নাসির উদ্দীন মাহমুদ, মহসিন মাতুব্বর, সজিব মিয়া, মৃধা বেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জোসেফ মাহতাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিয়মিত খোঁজখবরে সন্তোষ প্রকাশ করেছেন আমতলীর সনাতন ধর্মাবলম্বীরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় আমতলীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd