1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 11:31 am
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মহেশপুরে তেল,গ্যাস বিদ্যুৎ ও সারসংকট নিয়ে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে।
ব্রেকিং নিউজঃ

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

  • Update Time : Wednesday, December 17, 2025

মাইনুল ইসলাম রাজু

আমতলী বরগুনা প্রতিনিধি

মহান বিজয় দিবস শুধু বিজয়ের স্মৃতিই নয়, মানবতার জয়গান গাওয়ারও এক অনন্য দিন। সেই চেতনাকে ধারণ করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে আমতলী পৌরসভা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া মানবিক কর্মসূচি।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতায় আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় বৃদ্ধ, দুস্থ মানুষ, বেওয়ারিশ ব্যক্তি ও প্রতিবন্ধীসহ মোট ২০০ জনের মাঝে এক বেলা পুষ্টিকর খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়। খাবার পেয়ে অনেক অসহায় মানুষের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

এ সময় স্থানীয় জনগণ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই মানবিক উদ্যোগকে মহান বিজয় দিবসের চেতনার সঙ্গে একাত্মতা প্রকাশ বলে উল্লেখ করেন এবং সংগঠনের কাজের ভূয়সী প্রশংসা করেন।

সংগঠনের সদস্যরা বলেন, “আমরা চাই বিজয় দিবস শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে অর্থবহ হোক। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

মানবতার পাশে থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত্যয়ে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd