1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 8:26 am
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

ওসি খালিদ: আগুনের ভেতর মানবতার আলোকদূত

  • Update Time : Tuesday, November 25, 2025

মো. শাহজাহান বাশার

আগুনের লেলিহান শিখা যখন মালামালগুলো গ্রাস করে নিচ্ছিল, তখন মানুষজন শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখছিলযেন অসহায়ত্বের এক নীরব প্রদর্শনী চলছে সামনে। কেউ এগিয়ে আসছে না, কেউ ঝুঁকি নিতে চায় না। ঠিক তখনই সামনে এলেন একজন মানুষ—যিনি শুধু একজন পুলিশ অফিসার নন, দায়িত্ববোধ, মানবতা আর নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ওসি খালিদ।

তখন তিনি সবাইকে প্রশ্ন করলেন, “তোমরা এই মালামালগুলো সরাচ্ছ না কেন?”উত্তরে সাধারণ মানুষরা বলল, “স্যার, ওগুলো অনেক ভাড়ি।”

একজন নেতা তখনই নেতা—যখন তিনি শুধু নির্দেশ দেন না, বরং নিজেই হাতে-কলমে শুরু করে দেখিয়ে দেন। ওসি খালিদ তাই-ই করলেন। তিনি বললেন,“তোমরা চার-পাঁচ জন মিলে মালগুলো আমার মাথায় তুলে দাও।”

মানুষদের মুখে তখন বিস্ময়। পুলিশ অফিসার—যার দায়িত্ব নিরাপত্তা দেওয়া, যিনি ভিড় নিয়ন্ত্রণ করবেন, তিনি নিজেই আগুনের ঝুঁকি মাথায় নিয়ে মাল মাথায় তুলছেন! চারপাঁচজন মিলে মালামালটি তাঁর মাথায় তুলে দেয়। তিনি সেটি নিয়ে এগিয়ে যান নিরাপদ জায়গায়। এই দৃশ্য ছিল শুধু একটি মুহূর্ত নয়—এটি ছিল মানবতার এক শক্তিশালী বার্তা।

এরপর যা ঘটল, তা সাধারণ কোনো দৃশ্য নয়।যে জনগণ মুহূর্ত আগেও দাঁড়িয়ে ছিল অসহায় হয়ে, ওসি খালিদের এই অনন্য সাহসিকতা দেখে তারা সকলে নড়ে উঠল। একজন বৃদ্ধ এগিয়ে এলেন, তারপর একজন শিশু, এমনকি মহিলারাও কাজ শুরু করলেন।
মানুষের মনে যেন নতুন শক্তি জন্ম নিল। আগুনের ভয় ভুলে সবাই নামলেন রক্ষার কাজে।

এ যেন এক অকল্পনীয় চিত্র—একজন অফিসারের আচরণ কীভাবে পুরো সমাজকে এক মুহূর্তে বদলে দিতে পারে, তার জীবন্ত উদাহরণ।

ওসি খালিদ ভাই যখন আমাকে এই কথাগুলো বলছিলেন, তখন আমি শুধু নিঃশব্দে শুনছিলাম। আমার বুক ভরে উঠছিল শ্রদ্ধায়, গর্বে। ভাবছিলাম—আজকের পৃথিবীতে কি এমন মানুষ এখনও আছে?
হ্যাঁ, আছে।
এবং তারা আমাদের বাংলাদেশ পুলিশেই আছে।

বাংলাদেশ পুলিশের একটি বড় শক্তি—তাদের মানবিকতা।
এই মানবিকতাই খালিদ ভাইয়ের মতো কর্মকর্তাদের আলাদা করে তোলে। আগুনের ঝুঁকি, ধোঁয়া, ভারী মালামাল—কিছুই তাকে থামাতে পারেনি। তিনি দেখিয়ে দিয়েছেন, দায়িত্ব শুধু ইউনিফর্মে নয়—দায়িত্ব মানুষের অন্তরে।

আজকের সমাজে এমন দৃশ্য দুর্লভ হয়ে উঠছে। অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা দূরত্বে থাকেন, সাধারণ মানুষকে শুধু নির্দেশ দেন। কিন্তু একজন প্রকৃত নেতা নির্দেশ দিয়ে নয়—নিজে কাজ শুরু করে অন্যকে উৎসাহিত করেন। তাই তো ওসি খালিদ শুধু একজন অফিসার নন—তিনি একজন মানবিক নেতা, একজন অনুপ্রেরণার প্রতীক।

আমাদের দেশে এমন মানুষ এখনো আছে—এটাই আমাদের সবচেয়ে বড় আশার কথা।
তাই বলতেই হয়—

স্যালুট খালিদ ভাই। আপনি আমাদের অহংকার।
আপনি বাংলাদেশ পুলিশের গর্ব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd