1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 6:49 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ

  • Update Time : Wednesday, September 16, 2026

ফাতিমা আক্তার মিম ​ কাঠালিয়া সংবাদদাতা
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
​মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি আওরাবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আকনের হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এসব ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
​সংবাদসূত্রে জানা যায়, এই কর্মসূচির সৌজন্যদাতা মোঃ শামসুল হক সুমন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
​বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ সুলতান হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম মীর, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ সিকদার এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ মহিউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে চারা বিতরণের পাশাপাশি মোঃ শামসুল হক সুমন নিজে উপস্থিত থেকে রোপণকৃত গাছের সঠিক লালন-পালন, ঔষধি ব্যবহার বিধি এবং স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ প্রয়োজনীয় পরামর্শমূলক আলোচনা করেন।
​বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা পেয়ে আওরাবুনিয়া ইউনিয়নের প্রায় ৪ শত পরিবার অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রার্থীর এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ জনগণ মোঃ শামসুল হক সুমনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd