1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 7:11 am
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত কক্সবাজারে ফিটমাইন্ড একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

কালীগঞ্জে ভূমিকম্পের ঝাঁকুনিতে ফেটে গেল এমএম প্লাজা, আতঙ্কে ভবন ছাড়লেন হাজারো মানুষ

  • Update Time : Friday, November 21, 2025

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ভূমিকম্পে এম এম প্লাজায় একাধিক স্থানে ফাটল নিয়ে ভবনের ব্যবসায়ী, ব্যাংক ,বীমা, বসবাসকারী ভাড়াটিয়া সহ আশেপাশের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বড় ধরনের ভূমিকম্প হলে বিল্ডিং ধ্বসে পড়ে ভবনের বসবাস কারী ব্যবসায়ী, ভাড়াটিয়া সহ আশেপাশের বহু লোকজন হতাহত হওয়ার আশঙ্কায়। শুক্রবার সকালে(২১ নভেম্বর) সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ব্যস্ততম সড়ক এম ,এম প্লাজায় (মতির বিল্ডিং) এ ঘটনা ঘটে। ভূমিকম্পের সময় ৬ তলা ভবনের চতুর্দিকে একাধিক ফাটল দেখা দেওয়ায় ভবন ছেড়ে আতঙ্কে সবাই রাস্তায় নেমে আসেন তবে কোন হতহতের ঘটনা ঘটেন।

ভবনটি নির্মাণের পর থেকেই এমনিতেই মানুষের মধ্যে কখন ভেঙে পড়ে এই আতঙ্ক বিরাজ করে আসছে। কারন হিসাবে জানা যায় ৬ তলা ভবনের(নিচে) জায়গায় একটি বড় পুকুর ছিল। জমিটি কেনার পরে ওই পুকুর ভাটা মালিক আলহাজ্ব মতিউর রহমান অর্থাৎ মতি ভাটা তার ভাটার যত আমা ইটের আদলা ও খোয়া দিয়ে ভরাট করে। পরবর্তীতে কোন নির্মাণ প্রকৌশলীর প্ল্যান ছাড়া নিজ উদ্যোগে ভবনের কাজ শুরু করে। শুরুতেই পুকুর ভরাট করে ঢালাই দিলে সেই ঢালাই ছিদ্র হয়ে অনবরত পানি উঠতে থাকে। বিষয়টি দেখতে ওই সময় উৎসুক জনতার প্রায় ভিড় লেগে থাকত।

বন্ধু না হওয়ায় পরবর্তীতে বিষয়টি উপজেলা এবং জেলা প্রশাসন হস্তক্ষেপ করলেও ভবনের কাজ চালাতে থাকে। ভবন নির্মাণের পরে তৎকালীন জেলা প্রশাসক প্রকৌশলীর প্লান দেখতে চাইলে সে সময় মোটা অংকের টাকায় ম্যানেজ করে একটি ভুয়া প্লান জমা দিয়ে রেহাই পায়। সেই থেকে এই ভবন নিয়ে মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের কোন ভূমিকম্প হলে ভবন ধসে পড়ার আশঙ্কা বিরাজ করছে। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনের খতিয়ে দেখার আহ্বান জানাইছে উপজেলাবাসি তা না হলে এক সময় রানা প্লাজার মত বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলে বহু হতাহত হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd