1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 12:07 am
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুর সাংবাদিক নেতার ফেসবুক আইডি হ্যাক করে অর্থ চাওয়া, প্রবাসীর ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

  • Update Time : Thursday, December 4, 2025

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেলের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রতারকরা তাঁর পরিচয়ে বিভিন্নজনকে মেসেজ পাঠিয়ে টাকা চাইতে থাকে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল জানান, “সকাল আনুমানিক ১০টার দিকে প্রথম আমার বন্ধু রবিউল ইসলাম রবির ফোন পেয়ে বুঝতে পারি আইডি হ্যাক হয়েছে। এরপর আবার মেহেদী হাসান মিন্টু ও পরে আমার ছেলে সোয়েব মুস্তাক মুন্না বিষয়টি নিশ্চিত করে।”

আইডি ফিরে না পাওয়ায় তিনি তাৎক্ষণিক কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার এবং সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে ঘটনা অবহিত করেন। পরে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতেও হ্যাকের সতর্কবার্তা শেয়ার করা হয়।

এদিকে হ্যাকাররা তাঁর মেসেঞ্জার ব্যবহার করে বহু মানুষের কাছে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ জানায়। যদিও বেশিরভাগই ঠকেননি, তবে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান নামের এক যুবক প্রতারকদের কথায় বিশ্বাস করে ৫ হাজার টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হন।

সাংবাদিক আপেল জানান, এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা, দ্বিস্তরীয় নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন) চালু করা এবং সন্দেহজনক মেসেজে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd