1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 2:39 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

চরনদ্বীপে চিংড়িঘের দখলচেষ্টা, জয়নাল পরিবারের বাধা

  • Update Time : Monday, November 3, 2025

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসা এক পরিবারের জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন চারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ জয়নাল আবদীন (৫০), পিতা মৃত মোহাম্মদ হোছাইন, বুড়ী পুকুর, চরনদ্বীপ—১৯৮৫ সাল থেকে পারিবারিকভাবে প্রায় তিন একর জমিতে চিংড়ি চাষ করে আসছেন। ২০০১ সালে তিনি সরকারের নিকট জমিটির ইজারার জন্য আবেদন করেন। পরবর্তীতে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত সুপারিশ (স্মারক নং ৬০২(এসএ), তারিখ ২৭/১২/২০০৩ইং) পাঠানো হয়। জেলা প্রশাসক, কক্সবাজার কার্যালয় থেকেও সংশ্লিষ্ট নথির (স্মারক নং ২৭৭০/এসএ, তারিখ ১৭/১২/২০০৩ইং) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ অবস্থায় একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোক্তার (৩৫), পিতা মৃত মোজাহের আহমদ (প্রকাশ বাইঘ্যা) ও তার সহযোগীরা হঠাৎ উক্ত জমি জবরদখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে জয়নাল আবদীনের বাবা, মা, ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে তারা অশালীন আচরণ করে এবং হুমকি প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মোক্তার বলেন, “এটি সরকারি জমি। আমি ভোগ করলে সমস্যা কোথায়?”
অপরদিকে জয়নাল আবদীন বলেন, “১৯৮৫ সাল থেকে আমরা নিয়মিত ভোগদখলে আছি। এখানে আমাদের বাসা ছিল,এখনো আমাদের গাছ বাগান রয়েছে,এটি আমার নামে সরকারের কাছে প্রস্থাবিত জায়গা তারা চিহ্নিত দখলবাজ হঠাৎ তারা সঙ্গবদ্ধ হয়ে আমার জায়গায় অবৈধ অনুপ্রবেশ করে তাই আমরা আইনের আশ্রয় নেব।

স্থানীয় জনগণের দাবি, ঘটনাটি তদন্ত করে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd