1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 1:32 am
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : Wednesday, December 10, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
“মেয়েদের বড় হতে দিন, মানবাধিকারের পক্ষে দাঁড়ান” এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত হয়েছে।

জেলার বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) কার্যালয়ে এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরিস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কিশোরীদের অধিকার সম্পর্কে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের অবগত হতে হবে।

তিনি বলেন, সমাজে কিশোরীদের শিক্ষার সুযোগ ও স্বপ্নের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। কিন্তু সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানবাধিকার ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি কঠোর হস্তে বাল্য বিবাহ রোধ করে কিশোরীদের স্কুল পর্যায়ে শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd