1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 11:49 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

দুমকিতে পবিপ্রবি সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

  • Update Time : Monday, October 27, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:-

বিজ্ঞানচর্চার প্রসার ও উদ্ভাবনী মনোভাব গঠনের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা–২০২৫। সোমবার (২৭ অক্টোবর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

দুই গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেয় এ প্রতিযোগিতায়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একটি গ্রুপে এবং নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অন্য গ্রুপে তাদের সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে। মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল বিকল্প উপায়ে প্রাকৃতিক গ্যাস উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ, সাশ্রয়ী গ্যাসচুলা, আগ্নেয়গিরির বিস্ময় ও প্রকৃতি বিষয়ক নানা অভিনব প্রদর্শনী।

মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায়, রঙিন সাজে সেজেছে পুরো বিদ্যালয় চত্বর। শিক্ষার্থীদের হাতে তৈরি মডেল ও প্রজেক্ট দেখতে ভিড় জমায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীরা। সবাই ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন,

“বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও উদ্ভাবনী মনোভাবই একটি জাতিকে এগিয়ে নেয়। আমাদের শিক্ষার্থীদের আরও বেশি গবেষণামুখী হতে হবে এবং শিক্ষকরা ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করবেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. আসাদুজ্জামান। তিনি বলেন,

“বিজ্ঞান মেলা শুধু প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা ও কৌতূহল বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন,

“আমরা চাই শিক্ষার্থীরা বইয়ের সীমাবদ্ধতা ছাড়িয়ে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ খুঁজে বের করুক। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতের উন্নত বাংলাদেশের স্থপতি।”

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুজন মরগান। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষিকা পারভীন নাহার, সৃজনী সংসদের উপদেষ্টা শফিউল রাজিব, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা রিফাত ও সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম রন্টি।

দিনব্যাপী এ মেলার শেষে শ্রেষ্ঠ উদ্ভাবকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। সারাদিন ধরে আনন্দ, উদ্ভাবন ও শিক্ষার মেলবন্ধনে মুখর ছিল সৃজনীবিদ্যানিকেতন প্রাঙ্গণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd