1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 11:34 am
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মহেশপুরে তেল,গ্যাস বিদ্যুৎ ও সারসংকট নিয়ে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে।
ব্রেকিং নিউজঃ

দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ

  • Update Time : Tuesday, December 16, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:

দুমকিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান বর্জণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কাছে বিষয়টির নিন্দা জানান।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দুমকিতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd