1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 12:05 am
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

দুমকিতে যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার

  • Update Time : Sunday, December 7, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা সফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সফিকুল ইসলামের সঙ্গে মোসা. ফাতেমা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল ইসলাম বিভিন্ন সময় ফাতেমা খাতুনের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ফাতেমা খাতুন তার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় অবস্থানকালে সফিকুল ইসলাম তাকে বেধড়ক মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং হত্যার চেষ্টা চালান।

এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন গত ৬ নভেম্বর দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০১।

পরবর্তীতে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত ওই মামলায় সফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে দুমকি থানা পুলিশের একটি দল বগুড়া গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd