1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 4:12 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

  • Update Time : Tuesday, September 22, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহসম্পাদক ও খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। তবে তাঁর স্ত্রী সোনিয়া আক্তারের দাবি, আবু বকর গুলি ছোড়েননি। নির্বাচনী মাঠ থেকে তাঁকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে অন্য কেউ গুলি ছুড়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। গত শনিবার রাত আটটার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ফলে তাঁর বক্তব্য জানা যায়নি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু বকরের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘নির্বাচনী মাঠ থেকে আবু বকরকে সরাতেই ষড়যন্ত্র করে এমন নাটক সাজানো হয়েছে। সে গুলি করেনি। প্রকৃত ঘটনা তদন্ত করে বের করার দাবি জানাই।’

তিনি আরও বলেন, ওই দিনের গুলির ঘটনার পরই ইউনিয়নের বিভিন্ন লাগানো শত শত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এটাও প্রতিপক্ষের পরিকল্পনার আরেকটি অংশ। তবে একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলমের দাবি, মসজিদে দানের টাকা ফেরত দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আবু বকর গুলি ছোড়েন। তিনি বলেন, ‘ঘটনাটি সবাই দেখেছেন। এখানে ষড়যন্ত্রের কোনো বিষয় নেই। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাউড় ইউনিয়নের খলাপাড়া শেখবাড়ী জামে মসজিদে মাইক কেনার জন্য আবু বকর সিদ্দিক চার হাজার টাকা অনুদান দেন। পরে আরেক চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম একই কাজে পাঁচ হাজার টাকা দেন। এ নিয়ে আবু বকর মসজিদ কমিটির লোকজনের কাছে তাঁর নির্বাচনী অবস্থান ও সমর্থনের বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি তাঁর দেওয়া টাকা ফেরত চাইলে মসজিদ কমিটি তা ফেরত দেয়। টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে তাঁদের অভিযোগ। গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী এ বিষয়ে নিশ্চিত করে কারও নাম বলতে পারেননি। তাঁদের ভাষ্য, গুলির শব্দ তাঁরা শুনেছেন; কিন্তু ওই সময় বাজারে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে কে গুলি ছুড়েছেন, তা তাঁরা দেখতে পাননি।

এদিকে উপজেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালী নেতা দাবি করেন, আবু বকর সিদ্দিককে নির্বাচনী মাঠ থেকে সরাতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে বের করার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান। জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন আবু বকর সিদ্দিকের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, ‘আবু বকর সিদ্দিক যদি সত্যিই এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তদন্তে সত্যতা প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করে তাঁর বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, আবু বকর সিদ্দিকের নামে কোনো বৈধ অস্ত্রের লাইসেন্স নেই। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

০১৩২০৫৪৮৬৫১
২২/০৯/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd