1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 6:57 pm
শিরোনামঃ
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​কাঠালিয়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু, আটক ১ সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত   গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই
ব্রেকিং নিউজঃ

নোয়াখালীতে পর্নোগ্রাফি মামলার আসামী সবুজ ঢাকার আশুলিয়া থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

  • Update Time : Thursday, December 18, 2025

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি আইন মামলার আসামী সবুজ খান (৩৫) কে ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করেছে
র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এর স্বাক্ষরিত “প্রেস রিলিজ” এ তথ্য জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দোসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি আইনে মামলার এজাহারনামীয় একমাত্র আসামী সবুজ খান (৩৫) কে গ্রেফতার করা হয়।

এজাহার পর্যালোচনায় জানা যায় বাদীনি ও আসামী সবুজ (পিতা-লুৎফুর রহমান, মাতা-ছমিরন নেছা, গ্রাম বানিয়াপুর, চিলাহাটী, পল্লী পঞ্চগড়, থানা-দেবীগঞ্জ, জেলা-রংপুর)
এর মধ্যে ফেসবুকে পরিচয় এবং পরবর্তীতে মোবাইলে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সুবাদে আসামী বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীনির সাথে হোয়াটসএ্যাপ, ইমো ও মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে থাকে। ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে উক্ত আসামী কৌশলে বাদীনির অজান্তে বিভিন্ন ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছেড়ে দিবে মর্মে বাদীনিকে হুমকি দিয়ে ৫লক্ষ টাকা দাবী করে।
বাদীনি অসহায় হয়ে উক্ত আসামীর নম্বরে পঞ্চাশ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে আসামী পুনরায় বাদীনির আপত্তিকর ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে হুমকি দিয়ে বাদীনির নিকট হতে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন ধাপে ১লক্ষ বিশ হাজার টাকা বাগিয়ে নেয়।

অবশিষ্ট তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দিতে হুমকি দিতে থাকে। টাকা না দেওয়ায় আসামী বাদীনির আপত্তিকর ছবি এবং ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ ও অনলাইনে ছেড়ে দেয় এবং কাউকে কিছু বললে হত্যা করবে মর্মে হুমকি দেয়। এতে বাদীনি মানসিকভাবে বিপর্যন্ত ও নিরুপায় হয়ে পড়ে।
পরে বাদীনি নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করে । মামলা করার পর হতেই আসামী সবুজ পলাতক ছিল।

গ্রেপ্তাতার হওয়া আসামী সবুজ ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd