1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 8:52 am
শিরোনামঃ
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন
ব্রেকিং নিউজঃ

পটুয়াখালীতে শ্বশুরের কোদালের আঘাতে প্রাণ গেলো জামাইয়ের

  • Update Time : Tuesday, October 21, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই খুন হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান। এসময় শ্বশুর শান্তি দাস (৫৫), শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্বশুর কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd