1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 4:16 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নে পূর্বশত্রুতায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতি ৫ লাখ টাকা

  • Update Time : Friday, November 7, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পূর্ব কার্ত্তিকপাশা গ্রামে পূর্বশত্রুতার জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামীম হাওলাদার জানান, তাঁর মালিকানাধীন পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগে মারা গেছে। সকালে স্থানীয়রা পুকুরের পানিতে ভাসমান মৃত মাছ দেখে বিষয়টি জানতে পারেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে জসিম হাওলাদার ও তার সহযোগীরা পূর্ব বিরোধের জেরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শামীম হাওলাদার পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে জসিম হাওলাদার গংসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদালত তদন্তের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরে বিষ প্রয়োগের কারণে শুধু আর্থিক ক্ষতি নয়, এলাকায় পরিবেশগত ক্ষতিও হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালী সদর থানার ওসি মো: ইমতিয়াজ হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd