1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 5:10 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক

  • Update Time : Wednesday, November 12, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়সড় এই পাঙ্গাসটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব একটা দেখা যায় না।

মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।
জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাস ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এতো বড় পাঙ্গাস আগে কখনও জালে পড়েনি।
স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাস দেখা এক বিরল ঘটনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd