1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 9:08 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

  • Update Time : Thursday, November 27, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, ফরিদপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অংশগ্রহণে দুইটি ব্যাচের গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(২৭ নভেম্বর) বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এর সভাপতিত্বে, দুই দিনব্যাপী
প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে, এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের ফরিদপুর ও রাজবাড়ী জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও ফরিদপুর সদর, নগরকান্দা ও সালথা উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম
প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করেন। গ্রাম আদালতকে গতিশীল ও কার্যকর করা এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ করে নারী, অতি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের জন্য সহজে স্বল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা হয়, যাতে সাধারণ মানুষ সহজে বিচারিক সুবিধা পায়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবে।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা, গ্রাম আদালতের মাধ্যমে অর্থ সাশ্রয়ী ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়ে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd