1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 12:58 pm
শিরোনামঃ
নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা
ব্রেকিং নিউজঃ

‎ফরিদপুরে নারীকে ধর্ষণ‌ ও হত্যার দায়ে ৪ আসামীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদাল

  • Update Time : Thursday, October 30, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (‎‎ফরিদপুর জেলা প্রতিনিধি

‎ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে(২৫) ধর্ষণের দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক
(জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে তাদের প্রত্যেকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে।

(৩০ অক্টোবর) ‎‎বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় আসামীদের মধ্যে একজন বাদে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

‎‎আসামিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭)(পলাতক), কামরুল মৃধা(৩৭), আলী বেপারী(৪২), ও বক্কার ব্যাপারী(৬৭)।

‎‎এই মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম এবং আবুল কালাম বেপারী নামে দুই জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও
বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

‎‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের (১ অক্টোবর) ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর মেয়েটির বড় বোনের স্বামী জাহাঙ্গীর বেপারী রাত ১ টার দিকে কয়েকজনকে নিয়ে শ্বশুর বাড়ীতে যায়। এরপর বোনের অসুস্থতার কথা বলে তাকে দরজা খুলতে বলে। ‌‌মেয়েটি সহজ সরল মনে দরজা খুললে আসামিরা মেয়েটিকে কয়েকজন মিলে ধর্ষণ শেষে হত্যা করে। ‎এরপর আসামীরা প্রকৃত ঘটনা আড়াল করে মেয়েটিকে কবর দিয়ে দেয়।

মেয়েটির মায়ের এ বিষয়ে সন্দেহ তৈরি হলে তিনি ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে ধর্ষণ ও হত্যার দায়ে মামলা দায়ের করে।

‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, সদরপুরে এক নারীকে ধর্ষন শেষে হত্যার অভিযোগে অভিযুক্ত করে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ৪ আসামির আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন এবং একই সাথে দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd