1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 9:40 am
শিরোনামঃ
নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

  • Update Time : Thursday, October 23, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে মোঃ ইসমাইল শেখ (৪৭) এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

(২৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় দেন। জেলা কালেক্টর রায়ে অর্থদণ্ডের অর্থ আদায় করে ভুক্তভোগীকে প্রদান করবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া (রতন) এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবরের মধ্যে বেলা ১১ টার দিকে ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে পাটক্ষেতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

এই বিষয় নিয়ে এলাকায় সালিশ বৈঠকে দণ্ডিত ইসমাইল শেখ ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে তিনি সালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ২০২৩ সালের ৬ জুন বিকেলে নিজ বাড়ীতে মৃত সন্তান জন্ম দেন।
ঘটনার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় ২০২৩ সালের ৯ জুন একটি ধর্ষণ মামলা করেন। পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আসামি ইসমাইল শেখকে বাক-বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের মামলায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়। যা জেলা কালেক্টর আসামির জমিজমা বিক্রি করে ভুক্তভোগীকে প্রদান করবেন। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd