1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 6:50 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান

  • Update Time : Tuesday, September 15, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

(১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর মহা সড়ক সংলগ্ন নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে (গোয়ালচামট) ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশ এর নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাটসহ সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় জনসাধারণ ও রোগীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল ও হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাটের কারণে রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন ঠেকাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‌
এদিকে এই অভিযানের ফলে ‌ সাধারণ মানুষ ‌স্বস্তি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd