1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 6:00 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরকে টিকা প্রদান কর্মসূচি শুরু

  • Update Time : Wednesday, September 16, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
‘মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরকে টিকাদান কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
পৌরসভা সূত্রে জানা যায়, কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে পৌর এলাকার বেওয়ারিশ ও পথকুকুরকে এ কর্মসূচির আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। পাশাপাশি গৃহপালিত কুকুরকেও টিকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আলাউদ্দিন মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার (শাহীন), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইশা ও পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহরসহ সংশ্লিষ্টরা।
পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ঝুঁকি কমাতেই পৌরসভায় এ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘রাস্তার বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। পৌর এলাকার বাসিন্দারা তাদের পোষা কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার সুযোগ নিতে পারেন।’
কর্মকর্তারা জানান, জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকা দেওয়ার পাশাপাশি কুকুরের কামড় থেকে সতর্ক থাকা এবং কামড়ের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd