1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 7:30 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

  • Update Time : Friday, November 21, 2025

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টায় ডিমলা থানার গৌরনিতাই রেস্তোরাঁর দ্বিতীয় তলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী এস ডি টেলিভিশনের ক্রমবর্ধমান অগ্রগতিকে প্রশংসা করে বলেন—
“সত্য ও ন্যায়ের পথে কাজ করলে যেকোনো প্রতিষ্ঠানই মানুষের আস্থা অর্জন করে। এস ডি টেলিভিশনের মূল বার্তা ‘বিশ্বজয়, বাংলার জয়’ একদিন বাস্তব হবে—আমি এ কামনাই করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ এ এম মানিক মন্ডল। তিনি বলেন—
“সাংবাদিকরা সবাই একে অপরের ভাই। নৈতিকতা, পেশাদারিত্ব এবং ঐক্য বজায় রেখে এস ডি টেলিভিশন আরও গতিশীলভাবে এগিয়ে যাক—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস ডি টেলিভিশন নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ রায়হান পারভেজ নয়ন। তিনি বলেন—
“সত্য ও ন্যায়ের পথে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা, দোয়া এবং শুভকামনা প্রয়োজন। সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের শক্তি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিদিন নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ ইমরান ইসলাম।
আলোচনা শেষে এস ডি টেলিভিশনের উন্নতি, সাংবাদিকদের পেশাগত সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেলা ও ডিমলা উপজেলার বিভিন্ন সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য সাংবাদিক মিলনমেলায় রূপ নেয়। আয়োজনকে ঘিরে নীলফামারীর গণমাধ্যম অঙ্গনে ছিল আনন্দঘন পরিবেশ, যা স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক বার্তা হিসেবে ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd