1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 4:03 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু

  • Update Time : Wednesday, November 5, 2025

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে দশদিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) মেলা শুরু হয়েছে। জেলা কার্যালয়ের আয়োজনে উদ্যোক্তা মেলায় সহযোগিতা ও শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শহীদ মিনার চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘উদ্যোক্তা মেলায় হস্ত ও কুটির শিল্প পণ্যের প্রদর্শন ছাড়াও সম্মিলন ঘটবে ছোট বড় উদ্যোক্তাদের। এতে একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পণ্যের বাজারজাতকরণের নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তারা। তিনি আরও বলেন, ‘শুধু বিসিক নয় উদ্যোক্তাদের সমৃদ্ধিতে সব সময় পাশে থাকবে জেলা প্রশাসন।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরুল হক বলেন, ‘দশদিনব্যাপী এই মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।’

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান, গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী যুব ফোরামের সাধারণ সম্পাদক মারুফ খান। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয় ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd