1. admin@moheshpurnews24.com : admin :
July 23, 2026, 2:03 am
শিরোনামঃ
প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন টেকনাফের জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ গোবিন্দগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন বিদায়, হে প্রিয় ক্যাম্পাস, বিদায়”—৩১ বছরের কর্মজীবন শেষে আবেগঘন বিদায়ী বার্তা জলিলপুর মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি।
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেপ্তার

  • Update Time : Tuesday, November 11, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন (৬৮) ও
জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগামী ১৩ ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে,(১০ নভেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

আজ,(১১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ওরফে (বোমা ফারুক) আসন্ন লকডাউন কর্মসূচির অন্যতম পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা।

সংবাদ সম্মেলনে এসপি জলিল আরও জানান, গত ৯ নভেম্বর ফরিদপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা শহর লকডাউন এবং সারা দেশকে অচল করার লক্ষ্যে সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য একত্রিত হয়। এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে ফারুক হোসেনকে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে আটক ফারুক হোসেন স্বীকার করেছেন যে, আগামী ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। তিনি বলেন, ফারুক হোসেন স্বীকার করেছেন, তিনি এই অর্থের একাংশ একজনকে দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে বিকাশের মাধ্যমেও অর্থ পাঠিয়েছেন। তার মোবাইল ফোন যাচাই করে লকডাউন কর্মসূচি সংক্রান্ত তথ্য আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

আটককৃত মোঃ ফারুক হোসেন গত ৫ আগস্ট ২০২৪-এর পর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুপস্থিতিতে তিনি নিজেকে ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

এসপি জলিল জানায়, ফারুক হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮১ সালে সরকারি ইয়াছিন কলেজের ভিপি থাকাকালীন হরতালের সময় বোমা বিস্ফোরণ ঘটাতে গিয়ে তার বাম হাতের মধ্যমা আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকেই তিনি বোমা ফারুক নামে পরিচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd