1. admin@moheshpurnews24.com : admin :
September 1, 2026, 5:45 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হরিণাকুণ্ডুতে নজরুল বর্ষ পালিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন চান ঝালকাঠি বিএনপির ত্যাগীরা, হাইব্রিডদের দৌরাত্ম্যে কোনঠাসা পুরোনো নেতাকর্মীরা ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

  • Update Time : Tuesday, September 1, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। গত সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রহনপুর পৌর কলেজ গেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। কীভাবে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd