1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 6:14 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুই নারীর অর্থদণ্ড ও কারাদণ্ড

  • Update Time : Thursday, November 13, 2025

শাহাদাত কামাল শাকিল.…..

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোসাঃ কামরুন্নাহার (কামু) (৩৫) ও মোসাঃ সরস্বতী (৪৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কামরুন্নাহারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং সরস্বতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর), সদর দক্ষিণ মডেল থানার এসআই জনি কান্তি দে ও এএসআই রুবেল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুয়াগাজী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণসহ দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। আজকের অভিযানে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
এদিকে, এ অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd