1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 5:49 am
শিরোনামঃ
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার, পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন
ব্রেকিং নিউজঃ

টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

  • Update Time : Wednesday, September 2, 2026

মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার:

যুব নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ‘সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব ২০২৬’।বুধবার (২ সেপ্টেম্বর) ক্যাম্প-২৪-এর নাফ ইয়ুথ পিস ক্যাফেতে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং SHED ও ActionAid-এর অংশীদারত্বে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর সহকারী সিআইসি গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহামা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রটেকশন সেক্টরের ফোকাল ক্লিনটন দে, হেড মাঝি নবী হোসাইন ও ক্যাম্প-২৪-এর চেয়ারম্যান মোহাম্মদ আলম।অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি ও অ্যাকশনএইডের সানজিদা আক্তার। খেলাধুলা পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার মিনারা আক্তার।আয়োজকেরা জানান, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা, সম্প্রীতি ও শান্তির সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করবে।দিনব্যাপী আয়োজনে ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তরুণেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd