1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 10:58 am
শিরোনামঃ
নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই

  • Update Time : Thursday, September 3, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বাজারের অন্যান্য দোকানপাট আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটে পাঁচগাঁও বাজারে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে বাজারটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দুর্গম পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে আরও প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানঘরই ছিল টিনশেডের কাঁচা স্থাপনা। প্রতিটি দোকানের আয়তন ছিল প্রায় ১২ ফুট × ১০ ফুট। দোকানগুলোর মালিক পাঁচগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী। ব্যবসার জন্য দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, ভোরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানগুলোতে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কোনো সদস্য বা সাধারণ মানুষ হতাহত হননি।

০৩/০৯/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd