মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুর সরিষাবাড়ীতে বৃহস্পতিবার বিকালে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হেদায়েতুল ইসলাম অপু সদস্য ম্যানেজিং কমিটি পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু হানিফা হানিফ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা আফসানা উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাড়ী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ , টি , এম রুহুল আমিন বেগ , মোঃ আব্দুর রশিদ সভাপতি ম্যানেজিং কমিটি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় বাশুরিয়া, সরিষাবাড়ী ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ , ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া , ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তমাল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ দলের অন্যান্য নেতাকর্মী উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ ।