1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 8:05 pm
শিরোনামঃ
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​কাঠালিয়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু, আটক ১ সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত   গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই
ব্রেকিং নিউজঃ

উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে

  • Update Time : Thursday, September 3, 2026

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে নৌকাযোগে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত পোস্ট ডিউটি পালনের সময় সীমান্তবর্তী পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকা দিয়ে মাঝির ছদ্মবেশে নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে এর নিচে অভিনব কায়দায় লুকানো একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, নৌকাটিতে বিস্তারিত তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd