1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 7:22 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, September 16, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি ;আহমদ রেজা :
চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত উত্তর মাদার্শায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় ময়দানে বিশাল এই মাহফিল ও সম্মেলনের আয়োজন করা হয়। উত্তর মাদার্শা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সম্মেলনের সফল বাস্তবায়ন ঘটে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসান তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব ও রাসূলে পাক (সা.) এর অসীম শানের ওপর আলোচনা করেন পাহাড়তলী নেছারীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন রাউজান গহিরার মোবারক খীল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী। তিনি মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতার উপকারিতা ও গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদীয় হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন এবং একই মাদরাসার সুপার হযরত মাওলানা আবু তালেব আলকাদেরী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাহফিলের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম এবং সমগ্র মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেন কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ সেলিম এবং সচিব হাজী মোহাম্মদ আলম খাঁন।

উক্ত সুন্নী সম্মেলনে এলাকার সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd