ষ্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে স্বাস্থ্যসেবার পরিসরে নতুন মাত্রা যোগ করেছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটের পাশেই অবস্থিত প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই স্থানীয় রোগী ও স্বজনদের কাছে পরিচিত হয়ে উঠেছে বলে জানিয়েছে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। রোগীদের আর্থিক বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক ঠিকানায় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার এমডি ডাঃইসলাম উদ্দিহ আলমগীর এর তথ্যমতে, বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দিতে নিয়মিত রোগী দেখছেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
তাদের মধ্যে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুবুল আলম, গাইনি বিশেষজ্ঞ ডা. নাহার পারভীন ববি, নাক-কান-গলা বিভাগের ডা. সাদ আব্দুল্লাহ সোহেল, আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. গুল মো. সাব্বীর, মেডিসিন, নিউরোলজি ও আল্ট্রাসনোগ্রাফি বিভাগের ডা. মো. রনক সরকার, প্রতিষ্ঠানের এমডি থেরাপি বিশেষজ্ঞ ডা. ইসলাম উদ্দিন আশমগীর এবং মেডিসিন, শিশু, চর্ম ও যৌন রোগ বিভাগের ডা. মো. ফজলে রাব্বি খান অনিক।
এছাড়াও বিভিন্ন বিভাগের আরও চিকিৎসক নিয়মিত রোগী দেখেন বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
রোগীর স্বস্তি, সেবার মান ও সাশ্রয়কে গুরুত্ব
কর্তৃপক্ষের দাবি, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার। একই সঙ্গে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ থাকায় রোগীদের একাধিক স্থানে ছুটে বেড়ানোর প্রয়োজন কমবে।
বিশেষ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশেই অবস্থান হওয়ায় জরুরি প্রয়োজনে রোগী ও স্বজনদের জন্য প্রতিষ্ঠানটির অবস্থান সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘মানুষের প্রয়োজনের সময় পাশে থাকাই প্রধান লক্ষ্য’
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টিরের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সুমন বলেন,
“এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে যশোদল ইউনিয়নসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। মানুষের প্রয়োজনের সময় সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিষ্ঠানটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে চায়। ভবিষ্যতে রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২৫% ছাড়ে পরীক্ষার উদ্যোগে স্বস্তি রোগীদের
ডায়াগনস্টিক সেন্টারের এমডি ডাঃইসলাম উদ্দিন আলমগীর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার উদ্যোগ রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে। স্থানীয় পর্যায়ে সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার শুরু থেকেই সেবা, পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার। যশোদল ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের জন্য একটি কার্যকর ও সহজলভ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যাশা, সেবার পরিধি ও সুযোগ-সুবিধা আরও বাড়িয়ে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।