1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 7:06 am
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত কক্সবাজারে ফিটমাইন্ড একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

  • Update Time : Sunday, November 16, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা পঞ্চমবারের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। অক্টোবর মাসে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০০ শতাংশ কাজ করে এই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে উপজেলাটি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই কার্যক্রমটি মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর পরিচালনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে দুমকি উপজেলায় নিবন্ধনের চিত্র ছিল চোখে পড়ার মতো জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১২৮টি, অর্জন হয়েছে ২০০টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৩৫টি, অর্জন হয়েছে ৫৩টি।

শতাংশের হিসাবে, এই উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১৫৬ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৪৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন দাঁড়িয়েছে ১৫২ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে ছিল শীর্ষে।

টানা পাঁচবার সেরা হওয়ার এই কৃতিত্বের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে ব্যক্তিগতভাবেও অক্টোবর মাসের সেরা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।

ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, টানা পাঁচবার সেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।

উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় দুমকি উপজেলা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd