1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 4:32 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • Update Time : Sunday, October 18, 2026

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব গেইটে এ কর্মসূচি পালন করা হয়। এতে পূর্বধলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য নুর উদ্দিন মণ্ডল দুলাল, জাকির আহমদ খান কামাল, এমদাদুল ইসলাম, মো. শফিকুজ্জামান, হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল, এনটিভির প্রতিনিধি এসএম ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সদস্য ডা. মো. শহিদুল্লাহ, আজকের আরবানের সহসম্পাদক আবুল আরশাদ, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল,
শ্যাম গঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দিনকালের উপজেলা প্রতিনিধি মো: আল-ইমরান, মানব জমিনের উপজেলা প্রতিনিধি: মো:জুবায়েদ হোসেন বাচ্চু,আল মনসুরসহ অন্য সাংবাদিকেরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ব্যক্তি এবং নির্দেশদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও মূল আসামি ও হুমকিদাতারা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ রয়েছে। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, ইমতিয়াজ আহমেদ সজিব, সাইফুল্লাহ মনসুর, মিঠু সরকার, শাহীন খন্দকার, আমিনুল হক, তুষার দত্ত, মুজিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

উল্লেখ্য একই দিনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে সকাল দশ ঘটিকার সময় আলিফ হত্যার প্রতিবাদে উপজেলা পরিষদ গেইটের সামনে আরও একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ওন মো: শফিকুল ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd