1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 7:40 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

আলমডাঙ্গায় দাড়িপাল্লা প্রতীক উঠানোকে কেন্দ্র করে জামায়াত কর্মীর ওপর হামলা বিএনপি প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : Wednesday, November 19, 2025

নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা;

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর এলাকায় দাড়িপাল্লা প্রতীক উঠানোর সময় এক জামায়াতে ইসলামী কর্মীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন—চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের অনুসারীরাই এই হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত ওই কর্মী বর্তমানে মুখমণ্ডলে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর রাতেই হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি আহত কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর মো. শফিউল আলম বকুল, পৌর আমীর মো. মাহের আলী, উপজেলা সেক্রেটারি মো. মামুন হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

জামায়াত নেতাদের বিবৃতি

স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিযোগ করেন—
“বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। নির্বাচনী মাঠকে সহিংসতায় রঞ্জিত করার এ অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

জনগণের প্রতিক্রিয়া ও তদন্ত

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে—ঘটনার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd