1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 2:23 pm
শিরোনামঃ
গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা

  • Update Time : Thursday, November 20, 2025

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

রাজনৈতিক ছত্রছায়ায় ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে আসল বীরদের মান-সম্মানের সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ৯ নম্বর সেক্টরের সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “খুব শিগগিরই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে তাদের নাম বাতিল করা হবে। ভাতা-সুবিধার টাকা ফেরত নেওয়ার পাশাপাশি মামলা দিয়ে জেলে পাঠানো হবে। যারা ৯ মাস জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তাদের নাম তালিকায় নেই—এই বৈষম্য আর মেনে নেওয়া হবে না।”

কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে কালিগঞ্জকে শতভাগ মুক্ত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর ২০ নভেম্বর দিনটি কালিগঞ্জে ‘হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে আলাদা কর্নার ও বিশেষ সেবার দাবি জানান ক্যাপ্টেন নুরুল হুদা। তিনি উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যে দেশ স্বাধীন করে দিয়েছি, সে দেশে আপনারা বাস করেন। গরিব-অসহায় বয়স্ক মুক্তিযোদ্ধারা আপনাদের দুয়ারে গেলে টাকা-পয়সা না দিতে পারলেও অন্তত ভালো ব্যবহার করবেন। মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

যুদ্ধকালীন মেডিকেল অফিসার মেজর জেনারেল (অব.) শাহজাহান আলী, ৯ নম্বর সেক্টরের স্পেশাল ফোর্স কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম বেগ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহসানুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহিল শাফিসহ অনেকে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, এসি ল্যান্ড মাইনুল ইসলাম খান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) রাজিব হোসেন, ওসি মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল ইসলামসহ কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগরের শত শত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে মিলনমেলার কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd