1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 8:32 am
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে সাবেক ছাত্রলীগ নেতা শহীদুলের নামে থানায় সাধারণ ডায়েরি:

  • Update Time : Saturday, November 22, 2025

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কোটচাঁদপুরে মোহাঃ আনোয়ার হোসাইন নামে এক ব্যক্তি স্থানীয় মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি কোটচাঁদপুর থানায় এ আবেদন দাখিল করেন।

আবেদনে আনোয়ার হোসাইন উল্লেখ করেন, শহীদুল ইসলাম উপজেলার ফুলবাড়ী সমাজ কল্যাণ বাজার এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের এক স্থানীয় নেতৃবৃন্দ হিসেবে পরিচিত। তার দাবি, রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় অতীতে শহীদুল ইসলাম বিভিন্ন নির্যাতন ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় কথিত রয়েছে।

জিডি আবেদনে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শহীদুল ইসলাম তার দোকানে “রাজনৈতিকভাবে দলীয় লোকজন জড়ো করার চেষ্টা করছেন” এবং “ঢাকায় ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে লোক পাঠানো ও অর্থের যোগানের প্রস্তুতি নিচ্ছেন”—এমন অভিযোগও তিনি করেন। পাশাপাশি রাতের বেলা তার চলাফেরা সন্দেহজনক বলে তিনি দাবি করেন।

এ ছাড়া আবেদনকারী অভিযোগ করেন, শহীদুল ইসলামের দোকানের পেছনে বাঁশের তৈরি চড়াটে নেশা সেবনের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে এলাকার অপ্রাপ্তবয়স্ক ছেলেরা যাতায়াত করছে বলে তার ধারণা।

এ বিষয়ে শহীদুল ইসলামের মন্তব্য নিতে তার মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তুমি বলেন, ছাত্রলীগ এক সময় করতাম এখন আমার বয়স অনেক আমি তো আর এখন ছাত্রলীগ করতে পারি? ফোনে বেশি কথা বলতে পারবেন না বলে লাইনটা কেটে দেন তিনি।

থানা সূত্র জানায়, লিখিত আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd