1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 9:00 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত ২, আটক ১

  • Update Time : Sunday, November 23, 2025

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড, হাসুয়া ও লাঠিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এজাহারে বলা হয়েছে, বাঁশবাড়ীয়া মৌজার খতিয়ান নং–১১০ এর হাল দাগ ৩৮৫–৩৮৮ নম্বরের মোট ৩৫ শতাংশ জমির মধ্যে ১৭.৫০ শতাংশ বাদীপক্ষের দাদীর রেকর্ডীয় সম্পত্তি। প্রায় পাঁচ–ছয় দশক ধরে পরিবারটি ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে রেখেছে। সম্প্রতি শরীকানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চরমে ওঠে।

গত ১৭ নভেম্বর বিকেলে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে শালিস বৈঠক বসানো হলেও আসামিরা সেখানে বির্তক সৃষ্টি করে চলে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাদীর চাচাতো ভাই মনিরুল ইসলাম মিলন নিজ বাড়িতে ফেরার সময় খানপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে আসামিরা দলবদ্ধভাবে তাকে ঘিরে ধরে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, শাহাদত নামে এক আসামী ছুরি দিয়ে মনিরুলকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কপালের বাম পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়। হামিদুর রহমান বাবু লোহার রড দিয়ে বুকের ডান পাঁজরে আঘাত করলে তার ৭ নম্বর পাঁজরের হাড় ভেঙে যায়। এ ছাড়া এক আসামী রড দিয়ে মনিরুলের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত করেন এবং অপর আরেকজন শাবল দিয়ে আঘাত করলে তার দাঁত ভেঙে যায়। এসময় আরও কয়েকজন বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

মনিরুলের চিৎকারে তার ভগ্নিপতি আব্দুস সালাম এগিয়ে এলে তাকেও শাবল দিয়ে আঘাত করা হয়। হামলার সময় বাদীর ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোন কাড়িয়ে ভেঙে ফেলা হয়, যার মূল্য প্রায় ১৯ হাজার ৯৯৯ টাকা।

গুরুতর আহত মনিরুলকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কপালে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
পারিবারিক ব্যস্ততার কারণে থানায় এসে অভিযোগ দিতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী রবিউল ইসলাম।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “মামলার প্রেক্ষিতে গত শুক্রবার সকালে ২ নম্বর আসামী বাঁশবাড়িয়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে হামিদুর রহমানকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd