1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 9:01 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত

  • Update Time : Tuesday, November 25, 2025

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে আমতলীতে র‍্যালি, আলোচনাসভা ও জারিগানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বরগুনা জেলার দায়িত্বরত উপপরিচালক রুপ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শ্যামল কৃষ্ণ কর্মকার, বরগুনা প্রেসক্লাবের সভাবেক সভাপতি সিবিডিবির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী থানা পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম,

আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ভারপ্রাপ্ত ম্যানেজার চার্চিল দাস, এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন ও মৃদুল চন্দ্র সরকার প্রমুখ। একই দিন মঙ্গলবার সন্ধ্যায় আল হেলাল চত্ত্বরে এনএসএস এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় ১৫দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফ অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd