1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 10:32 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

জড়িয়াল ঘাটে ভেঙে পড়া ব্রিজ: অবহেলায় স্থবির ২০ হাজার মানুষের জীবনযাত্রা

  • Update Time : Tuesday, November 25, 2025

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের জড়িয়াল ঘাটে চাঁড়াল কাটা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি গত ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

ব্রিজটি ভেঙে যাওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেরামতের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা জানান, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় ব্রিজটি প্রথমে নির্মিত হয়েছিল। পরবর্তীতে বছরখানেকের মধ্যেই পানির স্রোতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে মেরামত করা হয়। কিন্তু এ বছর বর্ষার পানির চাপ সহ্য করতে না পেরে ব্রিজের একটি বড় অংশ ভেঙে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,
“দীর্ঘদিন ধরে ব্রিজ সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ-কর্মে বিপর্যয় নেমে এসেছে। দ্রুত ব্রিজটি মেরামতের জোর দাবি জানাচ্ছি।”
বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন বলেন,
“জনদুর্ভোগ কমাতে আমার উদ্যোগে ব্রিজটি নির্মিত হয়েছিল। কিন্তু পরিষদের কিছু সদস্য অসৎ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অনাস্থা এনে উন্নয়নমূলক কাজগুলোতে নানা বাধা সৃষ্টি করছেন। তারপরও জনগণের স্বার্থে আমি ব্যক্তিগত অর্থায়নে দু-এক দিনের মধ্যে ব্রিজটি মেরামত করে দেব।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd