1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 9:49 am
শিরোনামঃ
​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর দুর্বৃত্ত হামলা, গুরুতর আহত সানি
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, November 26, 2025

শাহিন আক্তার
জেলা প্রতিনিধি

এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান টানা সপ্তমবারের মতো শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্জন**

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ২৬ নভেম্বর (বুধবার) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু, বিপিএম। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল এএসপি, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পটিয়া থানার এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান। তিনি গত মাসে ১২টি সিআর সাজা ওয়ারেন্ট, ৩টি জিআর সাজা ওয়ারেন্টসহ মোট ১৫টি সাজা ওয়ারেন্ট তামিল করে অসাধারণ দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার প্রমাণ রাখেন।

এএসআই হাবিবুর রহমান খান ব্যক্তি অর্জনের পেছনে পটিয়া সার্কেল এএসপি নোমান আহমেদ, পিপিএম, পটিয়া থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, তদন্ত কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ সহকর্মীদের দিকনির্দেশনা ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু, বিপিএম এএসআই হাবিবুর রহমান খানকে টানা সপ্তমবারের মতো শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করেন। তাঁর এই ধারাবাহিক অর্জনে চট্টগ্রাম জেলা পুলিশের সকল ইউনিটে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

পুলিশ সদস্যদের মধ্যে এখন জনপ্রিয় উক্তি—
“এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান মানেই পটিয়ার এক উজ্জ্বল নক্ষত্র।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd