1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 10:47 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • Update Time : Sunday, November 30, 2025

মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধিঃ

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচীর আয়োজন করে।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলার শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা উপজেলা শাখার সভাপতি বাবুল আক্তার, মহেশপুর শাখার সভাপতি উজ্জল হোসেন, কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টি.ও লাইসেন্স দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে। পাশাপাশি ২০২৬ সালের মার্চ মাসে এ সুবিধা স্থগিতের নির্দেশনা জারি হয়েছে। এই নির্দেশনার ফলে খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০০৯ সালের এ নীতিমালা বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd