1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 9:11 am
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 30, 2025

স্টাফ রিপোর্টার :
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও বিজনেস সেমিনার। ২৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টা রাজধানীর বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টার বাংলাদেশ মিডিয়া ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীসহ সকল পেশার অবদান ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা শেষে ই-ক্রয় প্রেজেন্টস “(বিপিএ) বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৫” বিতরণ করা হয়।
আলোচনা সভায় সম্মাননা প্রাপ্তদের সফলতার কথাগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া শেয়ার করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির প্রফেসর ড. এম. এ সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম মুশফাকুল আলম, বিটিভি’র সিনিয়র রিপোর্টার ও সংগঠক জিহাদুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলী সুলতানা, সাউথ এশিয়া ভিশনারী ইউথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ খোকন মিয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দক্ষ হাতে সঞ্চালনায় করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়।

ব্যবসা-বাণিজ্য, শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং,
রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, ব্র্যান্ডিং এবং মার্কেটিং, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং-ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স,
ডিজিটাল মার্কেটিং, শিক্ষা ব্যবস্থাপনা, সাহিত্য, সামাজিক কর্মকান্ড, চিকিৎসা, নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, কন্টেন্ট
ক্রিয়েটর ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন
কে “(বিপিএ) বেষ্ট প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

আয়োজক খন্দকার আছিফুর রহমান অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানাপ্রাপ্তরা সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd