1. admin@moheshpurnews24.com : admin :
June 15, 2026, 8:37 am
শিরোনামঃ
অষ্টগ্রামে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির বার্তা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা এমপি রনির ‎ গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অর্থ দাবি, ৫ জনের তিন মাসের কারাদণ্ড নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চবিতে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত

  • Update Time : Wednesday, December 3, 2025

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

লাগাতার কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার আমতলী উপজেলার ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত হয়েছে। এ কারনে বুধবার সকালে কোন বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষ অনুষ্ঠিত হয়নি। তবে বিকেলে প্রধান শিক্ষক, নৈশ প্রহরী ও অভিভাবকদের সহযোগিতায় সকল স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা কর্মকর্তা দাবী করেন। পরবর্তী পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকে আহবায়ক করে অভিভাবকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলায় ১৫২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসকল বিদ্যালয়ে ৯০৫ জন সহকারী শিক্ষক রয়েছে। সকল শিক্ষকরা তাদের দাবী আদায়ের জন্য বুধবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত কোন পরীক্ষায় অংশগ্রহন না করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আমতলী একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা দেখে বুধবার সকাল ১১ টায় অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে তালা ভেঙ্গে ফেলেন। সেখানে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক অভিভাবকদের সহায়তায় পরীক্ষা গ্রহন করেন। একই অবস্থা গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও।
বুধবার সকালে হলদিয়া, গুরুদল, চাওড়া পাতাকাটা, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, কোন সহকারী শিক্ষককরা পরীক্ষা গ্রহনে অংশগ্রহন করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, আমাদেরও দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন কার্যক্রমে অংশগ্রহন করবো না।

আমতলী একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, পরীক্ষায় কোন সহকারী শিক্ষকরা অংশগ্রহন না করে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে তালা ভেঙ্গে ফেলে।
আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম জানান, ৯৭টি বিদ্যালয়ে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হয়নি। তবে বিকেলে সকল স্কুলে প্রধান শিক্ষক, নৈশ প্রহরী ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়েছে।
আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd