1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 4:43 pm
শিরোনামঃ
গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক

  • Update Time : Thursday, December 4, 2025

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিভিন্ন সূত্র তথ্যের মাধ্যমে জানতে পারে, চলমান শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। সেই তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিক সফলতা হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে।

বর্তমানে প্রচলিত আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে আটককৃত চকো প্লাস সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, বিগত ০১ মাসে এই ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd