1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 10:39 am
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মহেশপুরে তেল,গ্যাস বিদ্যুৎ ও সারসংকট নিয়ে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে।
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর কিশোরগঞ্জে নকল ঔষুধ কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Monday, December 8, 2025

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকার বিপুল পরিমাণ নকল ঔষুধ ও খাদ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মীভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।

সোমবার(৮ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া সরকার পাড়া গ্রামে ওই নকল ঔষুধ ও খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করে তারা। জরিমানাকৃত কারখানার মালিক হল গোলাম রব্বানী। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তি নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার তথ্য পাওয়া হয়। কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমেপ্রাজল গ্রæপের নকল ঔষুধ ও নকল খাদ্য উদ্ধার করা হয়।

নকল ঔষুধ প্রস্তুত ও প্যাকেটজাত করে সে বাজারে সরবরাহ করতো। উদ্ধারকৃত নকল ঔষুধ ও খাদ্যের আনুমানিক মূল্য হবে ৩ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল ভস্মীভূত করা হয়। এছাড়া কারখানার মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় জেলা ঔষুধ তত্তাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন। ঔষধ তত্তাবধায়ক মিতা রায় জানান, নকল ঔষুধ ও নকল খাদ্য সামগ্রী উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। ওই কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd