1. admin@moheshpurnews24.com : admin :
June 15, 2026, 9:59 am
শিরোনামঃ
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি রিকশা চালক নকির চরম অসহায় অষ্টগ্রামে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির বার্তা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা এমপি রনির ‎ গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অর্থ দাবি, ৫ জনের তিন মাসের কারাদণ্ড নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনঃ মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহঃ

  • Update Time : Tuesday, December 9, 2025

মোঃ জাহাঙ্গীর আলম
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ

কোম্পানির ৭১ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন কোটচাঁদপুরের আব্দুর রহিম শিরোনামে গত ৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন আব্দুর রহিম। ৮ ডিসেম্বর রবিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এমন দাবী করেন। তিনি জানান আমি এবং আমার কোম্পানির সুনাম নষ্ট করতেই একটি মহল এমন চক্রান্তে লিপ্ত আছেন। আব্দুর রহিম তার লিখিত বক্তব্যে বলেন আমার বাড়ী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে। আমি ঢাকা উত্তরায় ইকোটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কোন কর্মচারী নয়, বরং পার্টনার ছিলাম।

আমরা ৩ জন পার্টনারে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা উত্তরায় ইকোটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলাম যার মালিকানা ছিলেন, আব্দুর রহিম, হাফিজুর রহমান ও আসাদুজ্জামান। প্রতিষ্ঠানটি যখন ভালো একটি পর্যায়ে ছিলো তখন হাফিজুর রহমান প্রভাব খাটিয়ে কৌশলে বড় ধরনের জাল-জালিয়াতের আশ্রয় গ্রহন করে গোপনে প্রতিষ্ঠানের কাগজপত্র ও ব্যাংক হিসাব নিজের নামে করে নেন। তিনি ২২-০৬-২০২২ তারিখে কোম্পানির হিসাব থেকে ৫০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টা করেন। যার প্রেক্ষিতে কোম্পানির মালিকানা নিয়ে নানা ধরনের সমস্যা ও অবিশ্বাসের সৃষ্টি হয়। ২০২৪ সালে ফ্যাসিবাদী শক্তির মাধ্যমে এবং শেখ সেলিমের ভয় দেখিয়ে তিনি আমাকে ও আসাদুজ্জামানকে কোম্পানির শেয়ার অংশ ফেরত না দিয়েই জোর পূর্বক ইকোটেক এনার্জি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি নিজের দখলে নেন।

এতে করে আমার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এতেই তিনি ক্ষ্যান্ত হোননি বরং আমাকে চাপে রাখতে এবং আমি যাতে ভবিষ্যতে ওই কোম্পানির কোন দাবী না করতে পারি সেকারণে ওই সময় আমার কাছে ১৯ লক্ষ টাকা দাবী করে জোর পূর্বক ৩টি চেক নিয়ে নেন। আমি বাধ্য হয়ে ওই ৩টি চেকের মধ্যে ২টি চেকের টাকা পরিশোধ করেছি এবং ১টি চেকে ৬ লক্ষ ৩৭ হাজার ৩শত টাকা দেয়ার প্রস্তুুতি নিয়েছি। আমার কাছে ৬ লক্ষ ৩৭ হাজার ৩শত টাকার বাইরে ওই কোম্পানি বা কোম্পানির কোন লোক আর কোন টাকা পাবেন না। আগের পার্টনার আসাদুজ্জামান ও আমি মিলে পূনরায় আবার একই ধরনের প্রতিষ্ঠান ‘‘কম্প্যাক্ট এনার্জি ইন্টারন্যাশনাল’’ নামে নিজেদের মত ব্যবসা করিতেছি।

আমাদের ব্যবসা ভালো দেখে তিনি হিংসার বশবর্তি হয়ে এবং কোম্পানির সুনাম নষ্ট করিবার উদ্দেশ্যে আগের কোম্পানি ইকোটেক এনার্জি লিমিটেড এর দূর্নীতিবাজ কিছু লোকের যোগসাজশে তারা এমন হীন অপকর্মে লিপ্ত রয়েছেন। আমি তাদের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমার বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্রমুলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহবান করছি। আব্দুর রহিমের সংবাদ সম্মেলনের বিষয়ে ইকোটেক এনার্জি লিমিটেড এর বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd