1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 5:25 pm
শিরোনামঃ
গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান

  • Update Time : Tuesday, December 9, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
বাঙালি নারী জাগরণের অগ্রদুত তথা নারী আন্দোলনের পূরোধা মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রথমে র‍্যালী পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। 
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট মোঃ খাইরুল ইসলাম। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করির, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী,হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধার কমান্ড এর  আহবায়ক,মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোরদার, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ প্রমূখ। 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ম্যানেজার জে.এম.মোবাশ্বের হোসেন,পল্লী উন্নয়নের অফিস মেহেদী হাসান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ শফিকুর রহমান,সাংবাদিক মোঃ রবিউল ইসলাম সহ সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন,তিনি দেশ ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। এসময়ে সফল জননী নারী হিসাবে নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন হিসেবে মোছাঃ নাছিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান হিসেবে মোছাঃ ফেরদৌস বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আঙ্গুরা খাতুন এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনাকারী  নারী হিসবে মোছাঃ লাবনী পারভীন কে সম্মাননা প্রদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd