1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 6:56 pm
শিরোনামঃ
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​কাঠালিয়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু, আটক ১ সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত   গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই
ব্রেকিং নিউজঃ

ফুলবাড়ি সমাজকল্যাণ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি, যুবদল নেতা আহত

  • Update Time : Monday, December 15, 2025

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় বলুহর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ নাজিম উদ্দীন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোঃ নাজিম উদ্দীনের কাছ থেকে রফিক নামে এক ব্যক্তি টাকা নেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় নাজিম উদ্দীন তার কাছ থেকে টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক নাজিম উদ্দীনের ওপর হামলা চালায়। এতে নাজিম উদ্দীনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে কব্জি কেটে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মারামারির ঘটনার বিষয়টি তারা শুনেছেন এবং এক পক্ষ থেকে অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd