1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 6:18 am
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আইনমন্ত্রীর আকস্মিক সফর ০৭টি রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামীসহ একাধিক অপরাধী গ্রেফতার পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন
ব্রেকিং নিউজঃ

বণাঢ্য আয়োজনে হরিণাকুণ্ডুতে মহান বিজয় দিবস পালিত

  • Update Time : Tuesday, December 16, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুযে সকাল ৬টায় সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে হরিণাকুণ্ডু থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি এবং গুরুত্বপূর্ণ সকল সরকারী, আধাসরকারী,স্বায়ত্তশাসিত, বে-সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের শুভ সূচনা হয়।
এরপর সকাল ৮টায় উপজেলা মিনি স্টেডিয়ামে অবস্থিত শহীদ বেদীতে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, হরিণাকুণ্ডু পৌরসভা, হরিণাকুণ্ডু থানা,সকল প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্ব প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। দেওয়া হয় হরিণাকুণ্ডু উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ঈশিতা আক্তার,হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধার কমান্ড আহবায়ক,মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার,হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টি,এইচ,ও)কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টার, বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী মাস্টার,গণআধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক আমর বিন মারুফ (জিতু),শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসদুল হক (টিটু) সহ আরও অনেকেই।

হরিণাকুণ্ডু প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের রুগীদের মাঝে, এতিমখানা ও বৃদ্ধ আশ্রমে উন্নত খাবার পরিবেশন করা হয়। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতির মসৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd